• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা হলে বলব— আমি যুদ্ধ চাই না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২১
অ+
অ-
রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা হলে বলব— আমি যুদ্ধ চাই না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা হলে বলব— আমি যুদ্ধ চাই না। যুদ্ধ বন্ধ করেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে অনেক আলাপ-আলোচনা হয়েছে। আমি ইউক্রেনের প্রেসিডেন্টকে সরাসরি জিজ্ঞেস করেছি— যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়, এটা বলেন। কারণ এতে মানুষ কষ্ট পাচ্ছে।

বিজ্ঞাপন

জার্মানি সফরের বিষয়ে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা। ১৬-১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয় ৬০তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। সে বিষয়েই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।   

আরও পড়ুন

ইউরোপীয়রা জানত আমিই ইলেকশনে জিতে আসব
‘আগামীতে পেঁয়াজ আমদানি করতে হবে না’

তিনি বলেন, বোঝে সবাই, কিন্তু বুঝেও না বোঝার ভান করে। কিছু লোক তো আছে, সেটা থাকবে। যুগ যুগ ধরে আছে, যুগ যুগ ধরে থাকবে। ওগুলোকে পাত্তা না দিলেও চলে, আমি এগুলোকে পাত্তা দেই না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১৯৮১ সালে দেশে আসার পর থেকে সারা বাংলাদেশ ঘুরেছি। লঙ্গরখানা খুলেছি, খাবার দিয়েছি, রিলিফ দিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে সবসময় সক্রিয় ছিলাম। এখন তো আর সেই অবস্থা নেই যে লঙ্গরখানা খুলতে হবে। এখন মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা আছে। পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই আজ উন্নয়ন হয়েছে।

এমএসআই/এমজে/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রধানমন্ত্রীশেখ হাসিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী