• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ল ৭৫ পয়সা 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
অ+
অ-
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ল ৭৫ পয়সা 

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়ানো হয়েছে৷ একই সঙ্গে কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটার ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার ৷

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি বিভাগ নতুন এ দাম নির্ধারণ করেছে। ফেব্রুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আরও পড়ুন

বাড়তে পারে তেল-গ্যাস-বিদ্যুতের দাম
এতকিছুর পরও কেন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না এলপিজি?
সরকারি সিদ্ধান্তের প্রভাব নেই এলপিজির বাজারে

প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নতুন দাম হবে ঘনমিটার প্রতি ১৪ দশমিক ৭৫ টাকা। অন্যদিকে শিল্পের ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের ঘনমিটার প্রতি দাম হবে ৩০ টাকা ৭৫ পয়সা।

বিজ্ঞাপন

আজ দুপুরে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কথা জানানোর পর বিকেলেই প্রজ্ঞাপন জারি করা হলো।

প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ছে ৭০ পয়সা পর্যন্ত

এদিকে গ্রাহক পর্যায়েও প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়াতে যাচ্ছে সরকার। যা কার্যকর হবে মার্চের প্রথম সপ্তাহ থেকেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 

তিনি জানান, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে। 

ওএফএ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্যাসের দামগ্যাসবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্রীকাইলে ৫ নম্বর কূপের উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

শ্রীকাইলে ৫ নম্বর কূপের উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

আউটসোর্সিং নিয়োগে সতর্ক থাকার অনুরোধ বাখরাবাদ গ্যাসের

আউটসোর্সিং নিয়োগে সতর্ক থাকার অনুরোধ বাখরাবাদ গ্যাসের

এলপিজিতে আমদানি জটিলতা ও কমিশন সংকট, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

এলপিজিতে আমদানি জটিলতা ও কমিশন সংকট, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা