• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
৭তলা থেকে আকুতি

‘আমরা এখনো উপরে, আমাদের বাঁচান’ 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৩
অ+
অ-
‘আমরা এখনো উপরে, আমাদের বাঁচান’ 

রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পার হয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। 

বিজ্ঞাপন

আগুনের ঘটনায় ভবনটির ভেতরে আটকা পড়েছেন অনেক মানুষ। যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে কাচ্চিভাই ছাড়াও আরও বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও খাবারের দোকান রয়েছে। ধারণা করা হচ্ছে, আটকে পড়াদের অনেকেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন।

এদিকে সরেজমিনে দেখা যায়, রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাত থেকে আটজন লোক ভবনটির সাত তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন। আগুন থেকে বাঁচতে তারা আকুতি জানাচ্ছেন। তারা বলছেন, ‘আমরা এখনো উপরে, আমাদের বাঁচান।’

আরও পড়ুন

বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
বেইলি রোডে আগুন : রেস্টুরেন্টের ভেতরে আটকা অনেকে

বিজ্ঞাপন

তবে ভবনের আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়াদের উদ্ধার করতে অভিযান চালাতে পারছেন না।

সরেজমিনে আরও দেখা যায়, ভবনের তিনটি ফ্লোরে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির পাশের ভবনে উঠে পানি দিচ্ছেন। অন্যদিকে আরেক দল ফায়ার সার্ভিস কর্মী ভবনের নিচ থেকে পানি দিচ্ছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

এমএইচএন/এমএসি/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর