• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিদ্যুতের ‘মূল্য সমন্বয়ে’র যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২৪, ০৩:৩৮
অ+
অ-
বিদ্যুতের ‘মূল্য সমন্বয়ে’র যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি বা সমন্বয়ের ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেয় সংস্থাটি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪ক তে প্রদত্ত ক্ষমতাবলে, জনস্বার্থে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সঞ্চালন নিশ্চিত করতে হুইলিং চার্জ, বিদ্যুতের পাইকারি মূল্য হার ও খুচরা মূল্যহার এবং বিদ্যুৎ সম্পর্কিত বিবিধ সেবার জন্য চার্জ/ফি পুনঃনির্ধারণ করেছে।

এবার বিদ্যুতের পাইকারি মূল্য প্রতি ইউনিটে ৩৪ পয়সা সমন্বয় করা হয়েছে (প্রতি ইউনিট ৬.৭০ টাকা হতে ৭.০৪ টাকা হয়েছে, গড় সমন্বয়-৫%)।

আরও পড়ুন

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের মূল্যবৃদ্ধিকে ‘সমন্বয়’ বলছে মন্ত্রণালয়

বিজ্ঞাপন

এছাড়া খুচরা পর্যায়ে প্রতি ইউনিট গড়ে ৭০ পয়সা সমন্বয় করা হয়েছে (প্রতি ইউনিট ৮.২৫ টাকার বিপরীতে ৮.৯৫ টাকা হয়েছে, গড় সমন্বয় ৮.৫০%)।

অপরদিকে লাইফ লাইন গ্রাহকের ৪.৩৫ টাকা হতে ৪.৬৩ টাকা করা হয়েছে, সমন্বয় ২৮ পয়সা (১ কোটি ৬৫ লক্ষ লাইফ লাইন গ্রাহক রয়েছে)।

বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় বিদ্যুৎ বিভাগ মনে করে, এই সমন্বয় গ্রাহকদের কাছে সহনীয় হবে। নতুন মূল্যের বিল ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।

বিজ্ঞাপন

ওএফএ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিদ্যুৎদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান