• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ ২০২৪, ১৯:২৫
অ+
অ-
সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি সুগার মিলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)৷

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার মিলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

সর্বশেষ পাওয়া খবর আনুযায়ী— আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। আড়াই ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন

আড়াই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের চিনি মিলের আগুন
বার্গার এক্সপ্রেসের ৪ বাই ৬ সাইজের কিচেনে ৮ জন শেফ

বিজ্ঞাপন

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ওই মিলে আগুনের সূত্রপাত হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।

ওই মিলের কর্মকর্তারা বলছেন, চিনির মিলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা অপরিশোধিত চিনি রাখা ছিল। আগুনের তীব্রতা বাড়ার কারণে অন্য গোডাউনে আগুন ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কর্ণফুলী ও আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নেভাতে কাজ করছে।

বিজ্ঞাপন

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডফায়ার সার্ভিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন