• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি

ধানমন্ডির তিন রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৪ মার্চ ২০২৪, ২০:০৩
অ+
অ-
ধানমন্ডির তিন রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা

অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি পাওয়ায় দ্য বুফে এম্পায়ার, বাফেট লাউঞ্জ ও বাফেট প্যারাডাইজ এই তিন রেস্তোরাঁকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার (৪ মার্চ) ধানমন্ডির রূপায়ন জেড আর প্লাজায় অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানগুলো থেকে জরিমানা আদায় করা হয়। অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন, ২০০৩ এর ১৮ ধারা অনুযায়ী এসব অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ঘাটতি : ৪ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বার্গার এক্সপ্রেসের ৬ ফুটের কিচেনে ৮ শেফ!
ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট সিলগালা, পুলিশ হেফাজতে ৩

এর আগে, আরেক অভিযানে ধানমন্ডির সাত মসজিদ রোডে অবস্থিত কেয়ারি ক্রিসেন্ট প্লাজার অধিকাংশ রেস্টুরেন্ট বন্ধ পান ভ্রাম্যমাণ আদালত। কিন্তু সেখানে থাকা ভিসা ওয়ার্ল্ড ওয়াইড নামক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ব্যাপক দুর্বলতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

এছাড়া, সামগ্রিকভাবে কেয়ারি ক্রিসেন্ট প্লাজার অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপর্যাপ্ততা থাকায় পুরো ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইনস্পেক্টর গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএসএস/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযানভ্রাম্যমাণ আদালতডিএসসিসিঢাকার খবরঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান