• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ ২০২৪, ১৪:০৬
অ+
অ-
রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংবর্ধনা

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস সোমবার ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে এক সংবর্ধনার আয়োজন করে। 

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে রিয়াদের ডেপুটি গভর্নর ড. ফয়সাল বিন আব্দুল আজিজ আল সুদাইরী উপস্থিত ছিলেন।

সৌদি পররাষ্ট্র  মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের ডেপুটি মিনিস্টার আব্দুল মাজিদ বিন রাশিদ আল সামারী, সৌদি বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশিপ কমিটির চেয়্যারম্যান খালেদ মোহাম্মদ আল বাওয়ার্দীসহ শুরা কাউন্সিলের সদস্যবৃন্দ, সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও চেম্বার প্রতিনিধিরা সংবর্ধনায় যোগ দেন।

সংবর্ধনায় রিয়াদের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ যোগদান করেন। এছাড়া বাংলাদেশ কমিউনিটির চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার শতাধিক অভিবাসীও অনুষ্ঠানে যোগ দেন। 

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। রাষ্ট্রদূত বলেন, জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। 

রাষ্ট্রদূত সৌদি আরবে বাংলাদেশিদের কর্মসংস্থানের জন্য সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে যা আগামী দিনে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবসম্পদ, পরিবেশসহ বিভিন্ন খাতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।  

আরও পড়ুন

লি‌বিয়ার বা‌ণিজ্য মন্ত্রীর সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক
রুট পারমিট ও ফিটনেস পেতে ৪৬ শতাংশ মালিককে ঘুষ দিতে হয় : টিআইবি
‘আনসার, পুলিশ ও র‍্যাবের অভিযান একটু বাড়াবাড়ি’

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত এ সময় সৌদি আরবের শান্তি ও স্থিতিশীলতার প্রতি বাংলাদেশের সমর্থন এবং এর ভ্রাতৃপ্রতিম জনগণের সাথে বাংলাদেশ সরকারের সংহতি পুনর্ব্যক্ত করেন। 

রাষ্ট্রদূত পাটোয়ারী বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে ভবিষ্যতের বাংলাদেশ গঠনের জন্য ডেল্টা প্ল্যান গ্রহণ করা হয়েছে।  প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ চলেছে। 

এনআই/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ