• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
র‌্যাবকে প্রধানমন্ত্রী

মজুতদারি ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করুন

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৬ মার্চ ২০২৪, ১৪:৪১
অ+
অ-
মজুতদারি ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ফাইল ছবি

রমজান ও ঈদের আগে খাদ্য মজুতকরণ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে র‌্যাবকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এমন পণ্য মজুত করে রাখে এবং সেগুলোর দাম বাড়াতে অনৈতিক কৌশল অবলম্বন করে। আপনাদের তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।  

প্রধানমন্ত্রী বলেন, তারা আরও বেশি মুনাফাখোর হয়ে ওঠে, ভুলে যায় যে রমজান হলো আত্মসংযমের মাস। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতরে র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

ঈদের আগে সাধারণত জাল টাকার প্রচলন বেড়ে যায় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে ঈদের আগে নজরদারি আরও বাড়াতে হবে। 

তিনি বলেন, র‌্যাব সদস্যদের জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। 

আরও পড়ুন

পিলখানায় এলেই মনটা ভারি হয়ে যায় : প্রধানমন্ত্রী
প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে যাইনি, আলোচনায় সমাধানের চেষ্টা করছি
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে র‌্যাবের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সূত্র : বাসস।  

এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রধানমন্ত্রীশেখ হাসিনার‌্যাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী