• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আগুন লাগলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৪, ১৪:২৪
অ+
অ-
আগুন লাগলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে

কর্তৃপক্ষের অবহেলার কারণে আগুন লাগলে সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো মার্কেটে আগুন লাগলে সে দায় দায়িত্ব মার্কেট কর্তৃপক্ষকেই নিতে হবে। এমনকি কর্তৃপক্ষের অবহেলার কারণে আগুন লাগলে সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে।

সোমবার (১১ মার্চ) দুপুরে ডিএমপি সদরদপ্তরে পবিত্র রমজানে ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপণি বিতান, শপিং মলের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভার সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

আরও পড়ুন

চকবাজার জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

বিজ্ঞাপন

সভাপতি হেলাল উদ্দিন বলেন, রমজানে যাতে কোনো ধরনের অগ্নিদুর্ঘটনা না ঘটে। প্রয়োজনে সারা রাত পাহারা দিতে হবে। কোনো মার্কেটে আগুন লাগলে কর্তৃপক্ষকে দায় দায়িত্ব নিতে হবে। এমনকি সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, নিরাপত্তার জন্য আর্থিক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে। বড় লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে হবে।

পুলিশের সহযোগিতা চেয়ে এই ব্যবসায়ী নেতা আরো বলেন, আমরা চাইলেই কোনো দোকান ভেঙ্গে বা বন্ধ করে দিতে পারি না। তাই পুলিশের কাছে অনুরোধ আপনারা নিয়মিত অভিযান পরিচালনা করুন। অনেক মার্কেটের চলাচলের পথে মালামাল রাখা হয়, পানি রাখার স্থান বন্ধ করে রাখা হচ্ছে। এগুলো ঠিকঠাক আছে কী না সেগুলো দেখতে অভিযান পরিচালনা করুন।

বিজ্ঞাপন

এমএসি/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডডিএমপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি