• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বনানীর তিন রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ মার্চ ২০২৪, ১৭:৪২
অ+
অ-
বনানীর তিন রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা

আবাসিক ভবনকে বাণিজ্যিক ব্যবহার, ট্রেড লাইসেন্স নেওয়া ভুল ঠিকানায়, রাজউক-ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই- এমন বিভিন্ন অভিযোগে বনানীর তিনটি রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। রেস্তোরাঁগুলো হলো- তাজিন নওয়াবি কুইজিন, টার্কিশ আদানা কাবাব এবং পাইনউড রেস্তোরাঁ।

বিজ্ঞাপন

সোমবার (১১ মার্চ) রাজধানীর বনানী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন।

নির্বাহী ম্যাজিস্ট্রট বলেন, এই ভবনগুলো আবাসিক, তাই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কোনে সুযোগ নেই। তারা রাজউক বা ফায়ার সার্ভিস থেকে কোানো ছাড়পত্র নেয়নি, এছাড়া সিটি কর্পোরেশন থেকে যে ট্রেড লাইসেন্স নিয়েছে তা অন্য ঠিকানা দেখিয়ে। এসব অভিযোগের কারণে এই তিনটি রেস্তোরাঁকে এক লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জুলকার নায়ন আরও বলেন, রমজান মাস বিবেচনা করে তাদের আপাতত উচ্ছেদ না করে জরিমানা করা হলো। সেই সঙ্গে তাদেরকে সময় দেওয়া হয়েছে যেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবাসিক ভবন ছেড়ে দিয়ে বাণিজ্যিক ভবনে তাদের রেস্তোরাঁ পরিচালনা করে।

বিজ্ঞাপন

এএসএস/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান