• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকার মিশনের বৈঠকে আলবার্টার ব্যবসায়ীদের অন্তর্ভুক্তির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৪, ১৫:১১
অ+
অ-
ঢাকার মিশনের বৈঠকে আলবার্টার ব্যবসায়ীদের অন্তর্ভুক্তির প্রস্তাব

বাংলাদেশ ও কানাডার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য-বিনিয়োগ মিশনের বৈঠকে আলবার্টার ব্যবসায়ী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন দেশ‌টিতে নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার ড. খ‌লিলুর রহমান। আগামী এপ্রিলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মার্চ) কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনে এডমন্টন চেম্বার অব কমার্সের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডগ গ্রিফিথসের আমন্ত্রণে একটি ব্যবসায়িক সভায় যোগ দিয়ে এ প্রস্তাব দেন হাইক‌মিশনার।

হাইক‌মিশনার খ‌লিলুর রহমান জানান, সভায় বাংলাদেশে কানাডিয়ান ব্যবসায়ীদের জন্য বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরি। এছাড়া আলবার্টার শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেই।

আরও পড়ুন

খেজুরের দাম নির্ধারণ, সাধারণ মানুষ কত টাকায় পাবেন?
বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-জাপানের মধ্যে হবে ইপিএ, নেগোসিয়েশন শুরু

বিজ্ঞাপন

বৈঠকে অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান, ক্লিন এনার্জি, এভিয়েশন ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার ও সম্প্রসারণের জন্য অভিপ্রায় ব্যক্ত করেন।

খ‌লিলুর রহমান বলেন, আগামী এপ্রিল ২০২৪-এর তৃতীয় সপ্তাহে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধির নেতৃত্বে ঢাকায় আসন্ন প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ মিশনের বৈঠকে উপস্থিত আলবার্টার ব্যবসায়ী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করতে প্রস্তাব দেই এবং তাদের অন্তর্ভুক্তির বিষয়ে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধির সঙ্গে কথা বলবেন বলে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

এছাড়া আলবার্টা ও এডমন্টনের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে ঢাকায় একটি পৃথক প্রাদেশিক বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর বিষয়েও উপস্থিত সবাইকে প্রস্তাব দেই এবং এ বিষয়ে হাইকমিশন থেকে সব ধরণের সহযোগিতার বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করি।

বিজ্ঞাপন

সভায় কানাডার আলবার্টা প্রদেশের ফার্মাসিউটিক্যাল, এভিয়েশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং উদ্ভাবনসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী ও  শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কানাডাঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’