• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শঙ্কামুক্ত নয় কেউই, শ্বাসনালী পুড়েছে ২৬ জনের : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৪, ১২:২৬
অ+
অ-
শঙ্কামুক্ত নয় কেউই, শ্বাসনালী পুড়েছে ২৬ জনের : স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের অনেকেই আমাদের এখানে এসেছে। এখন পর্যন্ত ৩২ জন রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন। ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ সকালে আমরা রোগীদের দেখেছি। ডাক্তারসহ আমরা একটা মেডিকেল বোর্ড বসেছিলাম। ৫০ ভাগের বেশি বার্নের রোগী আছে ১৬ জন। ৮০ ভাগের বেশি পুড়ে যাওয়া রোগী ১০ জনের বেশি। রোগীদের অবস্থা এতোটাই খারাপ যে সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহত রোগীদের বিষয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

আরও পড়ুন

দগ্ধ ৮ থেকে ১০ জনের অবস্থা খুবই খারাপ : স্বাস্থ্যমন্ত্রী
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩৬ জন শেখ হাসিনা বার্নে

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। বাকিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তাদের কেউই আশঙ্কামুক্ত নয়। তাদের ছয় জন ইতোমধ্যে আইসিইউতে আছে। তাদের ৯০ ভাগের বেশি বার্ন।

অগ্নিদগ্ধদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। তাদের অবস্থার বিষয়ে ডা. সামন্ত লাল বলেন, বাচ্চাদের ১০ ভাগের বেশি বার্ন হলেই আশঙ্কাজনক হয়ে যায়। সেখানে বাচ্চাদের অনেকেরই ৩০ ভাগের বেশি বার্ন। ১০ বছর বয়সের মধ্যে ৭ জন এবং ১১-১৮ বছর বয়সের মধ্যে ৬ জন রোগী রয়েছে। এই ১৩ জনের সবাই ১০ ভাগের বেশি পুড়ে যাওয়া।

তিনি বলেন, কেউ আশঙ্কামুক্ত নয়। অধিকাংশের অবস্থাই খারাপ। যেকোনো বার্নের রোগী যতক্ষণ বাসায় না যায় ততক্ষণ তাদেরকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না।

বিজ্ঞাপন

এমএসি/এএসএস/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটঅগ্নিকাণ্ডস্বাস্থ্যমন্ত্রীসামন্ত লাল সেনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন