• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ নোঙর করা অবস্থায় আছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৪, ১৩:৪১
অ+
অ-
জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ নোঙর করা অবস্থায় আছে

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখন নোঙর করা অবস্থায় আছে।

বিজ্ঞাপন

বৃহস্প‌তিবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শে‌ষে এ কথা জানান নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম। জলদস্যুদের হাতে জিম্মি বাংলা‌দে‌শি না‌বিক‌দের উদ্ধা‌রে করণীয় নি‌য়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

মহাপ‌রিচালক ব‌লেন, যারা জাহাজটি হাইজ্যাক করেছে আমরা আশা করছি তারা কোনো না কোনো সময় আমাদের কনসার্নড অথরিটি অথবা জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। তারপর আমরা স্ট্র্যাটেজি সেট করব কীভাবে তাদের সঙ্গে নেগোসিয়েশন বা অন্যান্য কিছুতে যাব। আপাতত আমরা চিন্তা করছি জাহাজের যারা ক্রু আছে তারা যেন নিরাপদ থাকে। 

আরও পড়ুন

জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিককে উদ্ধারে দীর্ঘ সময় লাগতে পারে
‘আব্বা আমাকে ক্ষমা করে দিয়েন, দুই ছেলেকে দেখে রাখবেন’
‘সোমালিয়ান পাইরেটস অন বোর্ড, বাঁচি থাকলে দেখা হবে’

বিজ্ঞাপন

জাহাজটি কোথায় রয়েছে জান‌তে চাইলে মাকসুদ আলম ব‌লেন, সঠিক জায়গার নাম বলা যাবে না। এটা হচ্ছে ওদের সি অ্যারিয়াতে, যেটা দেখা যাচ্ছে তাদের উপকূলের ২০ মাইল দূরে। এখন জাহাজটি চলছে না, নোঙর করা অবস্থায় আছে। 

dhakapost

না‌বিক‌দের উদ্ধা‌রে পরবর্তী পদক্ষেপ জান‌তে চাইলে মহাপ‌রিচালক জানান, পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি নির্ভর করবে যারা হাইজ্যাক করেছে তারা কীভাবে যোগাযোগ করে সেটার ওপর ভিত্তি করে।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে সোমালিয়ার জলদস্যুরা এমভি আবদুল্লাহ নামে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কবির গ্রুপের এই জাহাজটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড। জাহাজে ২৩ বাংলাদেশি নাবিক রয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, ২০১০ সালের ৫ ডিসেম্বর কবির গ্রুপের আরেকটি জাহাজ এমভি জাহান মণি ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা। তিন মাসের মাথায় মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়িয়ে এনেছিল তারা।

এনআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছিনতাইঅপহরণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

ঈদে ঢাকা ছাড়বে মানুষ, বাড়বে টহল-অতিরিক্ত পুলিশ ফোর্স

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারঈদে ঢাকা ছাড়বে মানুষ, বাড়বে টহল-অতিরিক্ত পুলিশ ফোর্স

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার