• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৫ মার্চ ২০২৪, ১১:৪৯
অ+
অ-
যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। তিনি ভ্যানচালক ছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্ত্যব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

আবুল কালাম পটুয়াখালীর গলাচিপা থানার শ্যামলীবাগ গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

আরও পড়ুন

কাকলীতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ফেনীতে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আহত ৪

বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা মেয়ে সুমি জানান, আমার বাবা ভ্যান গাড়িতে করে যাত্রাবাড়ী এলাকা থেকে মাছ আনা নেওয়ার কাজ করতেন। প্রতিদিনের মতো আজ সকালেও বাবা কাজের জন্য নারায়ণগঞ্জের বাসা থেকে বের হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি একটি কাভার্ড ভ্যান আমার বাবার ভ্যান গাড়িকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর