• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৫ মার্চ ২০২৪, ১২:৫৩
অ+
অ-
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সোলায়মান মোল্লা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৫% দগ্ধ হয়েছিল।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ মার্চ) সকালের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোলেমান মোল্লা সিরাজগঞ্জের শাহজাদপুরের হোসেন মোল্লার ছেলে। কালিয়াকৈর এলাকায় ভাড়া থাকতেন তিনি।

আরও পড়ুন

দগ্ধ ৮ থেকে ১০ জনের অবস্থা খুবই খারাপ : স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২৮ জন দগ্ধ

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম। তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈর থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ৩৭ জন এসেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আজ সকালের দিকে সোলায়মান মোল্লা নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর কোনাবাড়ী তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৭ জন হাসপাতালে আসেন। এর মধ্যে ৩৪ জনকে ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এসএএ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিস্ফোরণশেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২