• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মোহাম্মদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত, চালক আটক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৫ মার্চ ২০২৪, ১২:৫৮
অ+
অ-
মোহাম্মদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত, চালক আটক

রাজধানীর মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল্লাহ মাহমুদ রিফাত(১১) নামে এক শিশু নিহত হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহত শিশুটির বাবা আব্দুল হাই লিটন (৫২) ও ফাহাদ (১৪) নামে আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর কাভার্ড ভ্যান জব্দ ও চালক আবু জাহিদ রাজুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান। তিনি বলেন, রাত ১২টার দিকে মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে দিয়ে আব্দুল হাই লিটন তার ছেলে আব্দুল্লাহ মাহমুদ রিফাত ও দোকান কর্মচারী ফাহাদকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে পড়ে যান এবং শিশু আব্দুল্লাহ আল রিফাত চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আহত দুইজনকে উদ্ধার করে হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আবু জাহিদ রাজুকে আটক করা হয়েছে এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিহত শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা কেরানীগঞ্জ থানার ওয়াশপুর টাওয়ার গলি এলাকায় থাকে। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার উত্তর সাহাপুর গ্রামে।

এসএএ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর