• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শিশু হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনায় ২ আনসার আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ মার্চ ২০২৪, ১৭:৪০
অ+
অ-
শিশু হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনায় ২ আনসার আটক

রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা নিতে এসে আনসার সদস্যদের হাতে মারধরের ঘটনায় দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী লিমা আক্তার বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করবেন। 

বিজ্ঞাপন

ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ওসি আহাদ আলী। তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ওসি ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগী পরিবারের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ৩ আনসারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দুজনের সংশ্লিষ্টতা ও অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এজন্য আবুল কাশেম ও নূর হোসেন নামে দুই আনসারকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ভুক্তভোগী পরিবার মামলা করতেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘুষ দিতে না চাওয়ায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ 

অসুস্থ শিশুর খালা শিমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুকে নিয়ে আজ সকালেই আগারগাঁও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার দেখে টেস্ট দেয়। টেস্টের রিপোর্টে আসে নিউমোনিয়া। চিকিৎসকের পরামর্শ হাসপাতালে দ্রুত ভর্তি করতে হবে। কিন্তু এই হাসপাতালে সিট নেই। অন্য কোনো হাসপাতালে সিট দেখার কথা বলেন তিনি।

বাইরে এসে আমরা কি করা যায় সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। সেই মুহূর্তে সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত সদস্যরা (আনসার) আসে। তারা টাকা দাবি করেন। বলেন, টাকা দিলে সিটের ব্যবস্থা করে দেবেন।

বিজ্ঞাপন

এ কথা শুনে আমার পরিবারের ভাই-বোন বলেন, টাকার বিনিময়ে কেন সিট দেবেন। একটা শিশু মুমূর্ষু অবস্থায় আছে। অথচ আপনারা টাকা চান কীভাবে। এরকম করে ঘুষ খেলে তো চলে না। এ কথা বলতেই ছোট ভাই রবিনকে আনসার সদস্যরা মারধর শুরু করে।

শিমা আরও বলেন, আমার বোন ও মায়ের গায়েও হাত তোলা হয়। অসুস্থ শিশুটিকে পর্যন্ত কোল থেকে মাটিতে ফেলে দেওয়া হয়। আপুর কাছে থাকা ২০ হাজার টাকা, মোবাইল হাওয়া হয়ে গেছে মারামারি, ধাক্কাধাক্কি ধস্তাধস্তির মধ্যে।

পরিস্থিতি বুঝে শেরে বাংলা নগর থানায় খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ টিম আসে। তিনজন আনসারকে থানায় নিয়ে গেছে। আমরা লিখিত অভিযোগ করেছি। থানা থেকে বলেছে বিকেলে মামলা করার জন্য। আমরা আর ওই হাসপাতালে চিকিৎসা কিংবা ভর্তির চেষ্টাও করিনি। শিশু আবরাহামকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেইউ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার