• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পল্লবীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৬ মার্চ ২০২৪, ২১:৩৩
অ+
অ-
পল্লবীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত

রাজধানীর পল্লবীর শহীদ জিয়া কলেজের পাশে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রাসেল (২৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত রাসেল মিরপুর-১২ রোড-৫ বিহারি ক্যাম্পের শাহাদাত হোসেনের ছেলে। তিনি কারচুপির (বস্ত্রের ওপর নকশার কাজ) কাজ করতেন।

নিহতের মামাতো ভাই স্বপন বলেন, আমরা সবাই মিলে একটা ইফতার পার্টিতে পল্লবী পুরান থানা এলাকায় যাই। এ সময় রাব্বি, শাহীন, লাভলী, আকাশ, সাইমনসহ আরও ১০-১২ জন মিলে আমাদের ওপর হামলা চালায়। এতে রাসেল গুরুতর আহত হলে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আসার পর চিকিৎসক জানান রাসেল আগেই মারা গেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাসেল কারচুপির কাজ করত। আমাদের বাসা মিরপুর-১২ রোড-৫  বিহারী ক্যাম্পে থাকতেন।তার বাবার নাম শাহাদাত হোসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যারাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের