• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ আরো দুজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৭ মার্চ ২০২৪, ০৯:৫২
অ+
অ-
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ আরো দুজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর কোনাপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরিফুল ইসলাম (৩৫)ও মহিদুল (২৪) নামে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।

বিজ্ঞাপন

রোববার (১৭ মার্চ) ভোর পাঁচটার দিকে আরিফুল ইসলাম এবং সকাল পৌনে সাতটার দিকে মহিদুল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, রোববার ভোর পাঁচটার দিকে আরিফুল ইসলাম ৭০ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। অপরদিকে মহিদুল ৯৫ শতাংশ দগ্ধ হয়ে সকাল পৌনে সাতটার দিকে মারা যান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাজীপুরে দগ্ধ ৩ বছরের তাইবা না ফেরার দেশে
ইফতার করতে বাসায় যাচ্ছিল আমার ভাই, পথিমধ্যে আগুনে দগ্ধ হয়

ডা. তরিকুল ইসলাম আরো জানান, এই ঘটনায় গত শনিবার সকালে মনসুর আলী, শুক্রবার সকালে সোলাইমান মোল্লা এবং সন্ধ্যার দিকে শিশু তায়েবা মারা যায়। এই ঘটনায় এ পর্যন্ত শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। অন্যান্যদের অবস্থা ও আশংকাজনক বলে জানান তিনি।

আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার এলাইপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। কালিয়াকৈরের কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি। অপরদিকে মো. মহিদুল সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পূর্ব ভিরাখোলা গ্রামের মো. সাবেদ আলী খানের ছেলে ছিলেন।

বিজ্ঞাপন

এসএএ/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডবিস্ফোরণশেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন