• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিনে পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৪, ১৪:১৮
অ+
অ-
বঙ্গবন্ধুর জন্মদিনে পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিদর্শন বইয়ে নিজের প্রতিজ্ঞার কথা উল্লেখ করেছেন বঙ্গবন্ধুকন্যা।

বিজ্ঞাপন

এতে তিনি লেখেন, আজ ১৭ মার্চ, ২০২৪। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন। জাতীয় শিশু দিবস। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

দেশের সব শিশুর উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিজ্ঞা করে প্রধানমন্ত্রী লেখেন, আজকের এই পবিত্র দিনে আমাদের প্রতিজ্ঞা, বাংলাদেশের সকল শিশুর উন্নত ভবিষ্যৎ ও উন্নত জীবন নিশ্চিত করব।’

আরও পড়ুন

মেট্রোরেলে চড়ে উচ্ছ্বসিত ৫০ সুবিধাবঞ্চিত শিশু
গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে, বিশ্বমানবতা কোথায়
বঙ্গবন্ধু একটি সংগ্রাম, উন্নয়ন ও স্বপ্নের নাম : নৌ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

শেখ হাসিনা লেখেন, যে মহান ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, তার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেব। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব। ইনশাআল্লাহ।

এর আগে, রোববার (১৭ মার্চ) সকাল সোয়া ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে জাতির পিতার সমাধিতে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ১০টা ৪০ মিনিটে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

তারও আগে, সকাল ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।

বিজ্ঞাপন

এমএসআই/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেখ হাসিনাপ্রধানমন্ত্রীবঙ্গবন্ধু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী