• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কেনাকাটা করতে যেতে মুভমেন্ট পাস নেওয়ার পরামর্শ পুলিশের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২১, ১৬:০৪
অ+
অ-
কেনাকাটা করতে যেতে মুভমেন্ট পাস নেওয়ার পরামর্শ পুলিশের

কঠোর বিধিনিষেধের (সর্বাত্মক লকডাউন) মধ্যেই রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। আর শপিং মলে কেনাকাটা করতে যাওয়ার জন্য সবাইকে মুভমেন্ট পাস নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সদর দফতর থেকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, শপিং মলে কেনাকাটা কোনো জরুরি সেবার মধ্যে পড়ে না, তাই মার্কেটের উদ্দেশে বের হওয়া সবাইকে মুভমেন্ট পাস নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, দেশজুড়ে চলাচল নিয়ন্ত্রণে সরকারের কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। যারা জরুরি সেবাদানের কাজে জড়িত, শুধুমাত্র তাদেরই মুভমেন্ট পাস লাগবে না। এরইমধ্যে সরকার ও পুলিশ জরুরি সেবার মধ্যে অন্তর্ভুক্তদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকার বাইরে যারা তাদের সবাইকে মুভমেন্ট পাস নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগে গত শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দোকান ও শপিং মল খোলার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা শিথিল করে শুধুমাত্র সিটির মধ্যে সীমিত আকারে যান চলাচল ও নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয় শপিংমল।

এর মধ্যে সংক্রমণ বাড়ায় ১৪ এপ্রিল থেকে আবারও সাতদিনের বিধিনিষেধ আরোপ করা হয়। পরে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশক্রমে এর মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুভমেন্ট পাসপুলিশলকডাউন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক