• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ইটভাটায় বিএসটিআইয়ের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৪, ২২:২৯
অ+
অ-
ইটভাটায় বিএসটিআইয়ের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ঢাকা জেলার ধামরাই উপজেলার বিভিন্ন ব্রিকস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসময় ক্লে ব্রিকস পণ্য প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহায়তায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা ও প্রসিকিউটিং কর্মকর্তা রিয়াজ হোসেন মোল্লা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ধামরাই উপজেলার মেসার্স রহমান ব্রিকস অ্যান্ড ব্লকস, মেসার্স মিয়াজ উদ্দিন ব্রিকস এবং মেসার্স তুহিন ব্রিকসে অভিযান চালানো হয়। এসব প্রতিষ্ঠানগুলো ক্লে ব্রিকস পণ্য বিএসটিআই সিএম লাইসেন্স না নিয়েই ব্যবসা পরিচালনা করছিল।

আরও পড়ুন

চমেক হাসপাতালে রোগীদের পদে পদে হয়রানি, সাঁড়াশি অভিযানে আটক ৩৮
ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদক সম্রাট ফেন্সি সজীব গ্রেপ্তার

বিজ্ঞাপন

এই অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন, ২০১৮ এর ২১ এর ২৯ ধারা অনুযায়ী ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

একইসঙ্গে জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরএইচটি/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএসটিআইজরিমানাভ্রাম্যমাণ আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা