• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গণতন্ত্র-মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৪, ০৪:৩৬
অ+
অ-
গণতন্ত্র-মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ

বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং মানবাধিকার রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তা‌দের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ক‌রে‌ছে। একইস‌ঙ্গে দেশটি বাংলাদেশের স‌ঙ্গে অংশীদারিত্ব বাড়াতে উন্মুখ।

বিজ্ঞাপন

ওয়াশিংট‌নের স্থানীয় সময় (২৫ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবস নি‌য়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক প্রেস বিবৃতিতে এমন অভিমত ব্যক্ত ক‌রেন।

মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে ব্লিঙ্কেন ব‌লেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই,  কারণ তারা ২৬ মার্চ তাদের স্বাধীনতা দিবস উদযাপন কর‌বে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি, রোহিঙ্গা সংকটে সহ‌যো‌গিতা, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা করা এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলাসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। আমাদের অংশীদারিত্ব একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীর অংশগ্রহণ দেশকে কার্যকর গণতন্ত্রের দিকে পরিচালিত করে
রাজনৈতিক অস্থিরতায় অর্থনৈতিক ক্ষতি

গণতন্ত্র এবং মানবাধিকারের প্রসঙ্গ উল্লেখ ক‌রে বিবৃতিতে ব্লিঙ্কেন ব‌লেন, বাংলাদেশ যখন স্বাধীনতার আরেকটি বছর উদযাপন করছে, তখন আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং মানবাধিকার রক্ষায় আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি- যে প্রচেষ্টাগুলো বাংলাদেশের সমৃদ্ধি বাড়াতে সহায়তা কর‌বে।

বিবৃতির শেষ অংশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এই বিশেষ দিনে সকল বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানাই।  এবং আগামী বছরে আমাদের দুই দেশের মধ্যে অংশীদারিত্ব এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র উন্মুখ।

বিজ্ঞাপন

এনআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণতন্ত্রযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি