• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
ঈদযাত্রা

ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়াবে নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল ২০২৪, ১৬:০৮
অ+
অ-
ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়াবে নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস
ফাইল ছবি

ট্রেনে ঈদযাত্রার অংশ হিসেবে বুধবার (৩ এপ্রিল) থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়াবে না আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস (৭৬৫/৭৬৬) ও চিলাহাটি এক্সপ্রেস (৮০৫/৮০৬)। এই সময়ে ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন যাত্রাবিরতি করবে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলেক্ষ্য নেওয়া কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়।

আরও জানা যায়, ঈদযাত্রায় ভিড় এড়িয়ে যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে চড়ার জন্য আগামী ৩ এপ্রিল থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে চলাচল করবে। ট্রেন দুটি বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। ঈদুল ফিতরের দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

আরও জানা যায়, ৮ এপ্রিল রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

বিজ্ঞাপন

এমএইচএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ রেলওয়ে

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ