• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকা স্টেশনে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৪, ১১:১৬
অ+
অ-
ঢাকা স্টেশনে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদ উপলক্ষ্যে ট্রেন যাত্রার নির্বিঘ্ন করতে কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা যেন ঈদের দিন একসঙ্গে মিলিত হয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারেন সেজন্য ঢাকা রেলওয়ে স্টেশনে একটি জামাতের আয়োজন করা হয়েছে। এই জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায়। 

বিজ্ঞাপন

বুধবার (১০ এপ্রিল) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি জানান। 

মাসুদ সারওয়ার বলেন, আগামীকাল সকাল সাড়ে ৮টায় ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমের সামনের বড় জায়গায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে ইমামতি করবেন ঢাকার রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম। 

তিনি আরও বলেন, বিভিন্ন বছরের ধারাবাহিকতায় এখানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঢাকায় থাকা সব কর্মকর্তা-কর্মচারীরা এই নামাজে অংশগ্রহণ করে থাকে। রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীর বাইরে এই জামাতে সাধারণ মানুষও অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন

এমএইচএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ

ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি বন্ধে জেলা প্রশাসনের নানা উদ্যোগ

দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি বন্ধে জেলা প্রশাসনের নানা উদ্যোগ

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন