• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘আজ ঈদ হলে বাড়ি যাওয়া হতো না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৪, ১১:৪০
অ+
অ-
‘আজ ঈদ হলে বাড়ি যাওয়া হতো না’

ঢাকা রেলওয়ে স্টেশনের প্রথম চেকিং পেরিয়ে সন্তানকে কোলে নিয়ে দ্রুতগতিতে হাঁটছেন মোস্তফা আল ফারুকী। গন্তব্য ৩ নম্বর প্লাটফর্মে থাকা জামালপুর এক্সপ্রেসের দিকে। পেছন পেছন হাঁটছেন তার স্ত্রী। কথা প্রসঙ্গে ফারুকীর কাছে জানতে চাওয়া হয়, আজ যদি ঈদ হতো তাহলে বাড়ি যেতে পারতেন কিনা? উত্তরে তিনি মুখে এক চিলতে হাসি দিয়ে এক কথায় বলে দেন, কোনোভাবেই সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ, বাড়ি যেতে পারছি পরিবার নিয়ে।

বিজ্ঞাপন

মোহাম্মদ শাকিল বেসরকারি একটি প্রতিষ্ঠানে সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ধরতে ৪ নম্বর প্লাটফর্ম ধরে হাঁটছিলেন তিনি। কথা প্রসঙ্গে তিনি ঢাকা পোস্টকে বলেন, যদি আজ ঈদ হয়ে যেত তাহলে আমার বাড়ি যাওয়া হতো না। আজ ঈদ হলে মাত্র তিন দিনের বন্ধ পেতাম। আগে কোনো টিকিট কিনতে পারিনি। গতরাতেই টিকিট কিনেছি অনলাইনে।

তিনি আরও বলেন, আজ ঈদ না হওয়াতে মোট পাঁচ দিনের ছুটি পেয়েছি। এই ছুটি না পেলে বাড়িতে যাওয়া-আসাটা অনেক কষ্টকর হয়ে যেত। এখন বাড়ি যেতে পেরে অনেক ভালো লাগছে। না হলে ঢাকায় থেকে করতে হতো।

dhakapost

বাংলাদেশ রেলওয়ের ঘোষিত ঈদযাত্রা শেষ হয়েছে মঙ্গলবার (৯ এপ্রিল)। সেদিন পর্যন্ত স্টেশনে ও ট্রেনে মানুষের ব্যাপক ভিড় ছিল। তবে আজকের যাত্রী চাপ স্বাভাবিক দিনের চেয়েও কম দেখা গেছে। 

বিজ্ঞাপন

বুধবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনে প্রথম এরিয়ার প্রথম চেকপোস্টে গোটা কয়েক লোকের ভিড়। প্ল্যাটফর্ম এলাকার প্রবেশের প্রধান গেটেও নেই তেমন কোনো জটলা। যাত্রীর চেয়ে টিটিই'র সংখ্যাই যেন সেখানে বেশি। প্রতিটি প্লাটফর্মের চার ভাগের এক ভাগ যাত্রী রয়েছে। ট্রেনগুলোর কোচের অধিকাংশ সিট খালি।

মূলত ঈদের দিন আন্তঃনগর ট্রেন বন্ধ থাকে। তাই চাঁদ দেখার ওপর নির্ভর করে তিন দিনের টিকিট বিক্রি বন্ধ রেখেছিল বাংলাদেশ রেলওয়ে। ঈদ ১১ এপ্রিল হওয়াতে ১০ ও ১২ এপ্রিলের টিকিট মঙ্গলবার রাতে বিক্রি শুরু করেছিল রেলওয়ে।

dhakapost

রেলওয়ে ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির ঢাকা পোস্টকে বলেন, আমরা ব্লক থাকা টিকিট গতকাল রাত থেকে থেকে বিক্রি শুরু করেছি। এখন পর্যন্ত অধিকাংশ টিকিটি বিক্রি হয়ে গেছে। হয়তো কিছু সংখ্যক আসন খালি রয়েছে। ঈদের আগের দিন হওয়াতে এমন হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতিদিন ৬৭টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরমধ্যে আন্তঃনগর ট্রেন রয়েছে ৪২টি এবং লোকাল ও মেইল ট্রেন রয়েছে ২৫টি। আজ পঞ্চগড় এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ছাড়া সবক’টি ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।

এমএইচএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ

ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি বন্ধে জেলা প্রশাসনের নানা উদ্যোগ

দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি বন্ধে জেলা প্রশাসনের নানা উদ্যোগ

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন