• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৪, ১০:৪৬
অ+
অ-
সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন টানেলের অভ্যন্তরে ঈদ ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, সাবেক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, জাতীয় সংসদের স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেন, সংসদ সদস্যরা, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ও সাধারণ মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

রংপুরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, মুসল্লিতে মুখরিত ঈদগাহ
দিনাজপুরে অনুষ্ঠিত হলো দেশের সর্ববৃহৎ ঈদ জামাত
জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ফিলিস্তিনি‌দের জন্য দোয়া

dhakapost

জামাত ও খুতবা শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের খতিব ইমাম ক্বারী আবু রায়হান।

বিজ্ঞাপন

ঈদের জামাত শেষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার বাসভবনে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবার পরিজন এবং স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরজাতীয় সংসদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদের ছুটিতে মাগুরার যেসব স্থানে ঘুরতে যেতে পারেন

ঈদের ছুটিতে মাগুরার যেসব স্থানে ঘুরতে যেতে পারেন

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঘাট সংকট ও সড়কের বেহাল দশাঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে