• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাজারবাগ মসজিদে আইজিপি ও ডিএমপি কমিশনারের ঈদের নামাজ আদায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৪, ১১:০২
অ+
অ-
রাজারবাগ মসজিদে আইজিপি ও ডিএমপি কমিশনারের ঈদের নামাজ আদায়

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার(১১ এপ্রিল) সকাল ৮টায় রাজারবাগের পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

এ সময় ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যসহ বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদ রাজারবাগে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায় ও শেষ জামাত সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।

জেইউ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইজিপিঈদুল ফিতরনামাজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদের ছুটিতে মাগুরার যেসব স্থানে ঘুরতে যেতে পারেন

ঈদের ছুটিতে মাগুরার যেসব স্থানে ঘুরতে যেতে পারেন

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঘাট সংকট ও সড়কের বেহাল দশাঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে