• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৪, ১৪:২৪
অ+
অ-
ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনের কারণে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ভেতরে ধোঁয়ায় অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। সে কারণে হাসপাতালের ওপরের তলাগুলোর অনেক রোগীকে নিচে নামিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন

আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচার দোয়া
আকস্মিক মৃত্যু থেকে বাঁচার দোয়া
আগুন লাগলে যা করবেন, যা করবেন না

বিজ্ঞাপন

হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ দুপুর ১টা ৪৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এমএসি/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসঢাকার খবরঢাকা শিশু হাসপাতাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন