• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ

ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১১:০৯
অ+
অ-
ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা

সংসারের অভাব ঘোচাতে মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা। সেখানে যেয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে এসব শ্রমিককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। হচ্ছেন গ্রেপ্তার ও আটকও। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশি শ্রমিকের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানান তারা। 

বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন, কয়েক মাস বা তারও বেশি সময় ধরে মালয়েশিয়ায় আছেন এ রকম বাংলাদেশি অভিবাসীরা অমর্যাদাকর এক পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাদের যেকোনো সময় দেশে ফিরতে হতে পারে। 

জাতিসংঘ বিশেষজ্ঞরা বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা যে দুর্বিষহ মানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন, এ থেকে তাদের রক্ষায় মালয়েশিয়ার সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় যাওয়ার আগে এসব শ্রমিককে চাকরি ও কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু দেশটিতে প্রবেশের পর দেখা যায় প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাচ্ছেন না তারা। কাজ না পেয়ে অনেক সময় তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় থাকতে বাধ্য হচ্ছেন। এতে দেশটির কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার, বন্দি, দুর্ব্যবহার ও দেশে প্রত্যর্পণের ঝুঁকিতে পড়েন তারা।

চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অপরাধী চক্রগুলোর দ্বারা অভিবাসী শ্রমিকেরা প্রতারণার শিকার হচ্ছেন। এমন প্রতিষ্ঠানে তাদের নিয়োগ দেওয়া হয়, যার কোনো অস্তিত্বই নেই। আর এই নিয়োগের জন্য এসব চক্রকে অর্থ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়ছেন শ্রমিকেরা।

এসব চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর অবসান হওয়া দরকার বলে মনে করেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

ওএইচসিএইচআরের সম্পূর্ণ বিবৃতি দেখতে এখানে ক্লিক করুন।

এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রীস্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার