• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সামাজিক মাধ্যমে গুজব প্রতিহতে পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৪, ০২:৪৯
অ+
অ-
সামাজিক মাধ্যমে গুজব প্রতিহতে পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির

দ্বাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সামাজিক মাধ্যমে গুজব প্রতিহতে পদক্ষেপের সুপারিশ করে সংসদীয় কমিটি।

বিজ্ঞাপন

রোববার (২১ এপ্রিল) কমিটির সভাপতি সংসদ সদস্য কাজী কেরামত আলীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে কমিটির সদস্য তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মো. শিবলী সাদিক, মুহম্মদ শফিকুর রহমান, আলী আজম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এবং মো. আফজাল হোসেন অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে
বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না : সংসদে প্রধানমন্ত্রী
ব্রিজের দৈর্ঘ্য বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির

বিজ্ঞাপন

বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া বাংলাদেশ টেলিভিশনের চলমান কার্যক্রম এবং ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রের বিগত অর্থবছরগুলোর খাতওয়ারি অর্থ বরাদ্দ সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব প্রতিহত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এছাড়া গঠনমূলক সংবাদ প্রচারের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পসমূহের চিত্র তুলে ধরার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। 

বিজ্ঞাপন

কমিটি কর্তৃক সুষ্ঠু ও সুষম বিজ্ঞাপন বণ্টন নীতি বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।

বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ, বিটিভির কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএইচটি/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তথ্য মন্ত্রণালয়জাতীয় সংসদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : মন্ত্রী

তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : মন্ত্রী

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার

বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব : সংসদে মাসুদ সাঈদী

বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব : সংসদে মাসুদ সাঈদী