• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শাহজাহানপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৪, ১২:১০
অ+
অ-
শাহজাহানপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ২৪ বছর।

বিজ্ঞাপন

সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে খিলগাঁও রেল গেটে এ দুর্ঘটনা ঘটে। 

পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান ওই যুবক।

আরও পড়ুন

দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
ভয়াল ২৯ এপ্রিল আজ

বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, গতরাতে শাহজাহানপুর থানার খিলগাঁও রেল গেটের রেললাইন দিয়ে অসতর্কভাবে পার হচ্ছিল ছিল ওই যুবকটি। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের ওসেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবকটি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে শাহজাহানপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত যুবককে হাসপাতালে আনা হয়। পরে ওসেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচলরাজধানীর খবরডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা