• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চিফ হিট অফিসারের পরামর্শে রিকশা চালকদের পানির পট দিচ্ছে ডিএনসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৪, ১৩:১৯
অ+
অ-
চিফ হিট অফিসারের পরামর্শে রিকশা চালকদের পানির পট দিচ্ছে ডিএনসিসি

চিফ হিট অফিসারের পরামর্শে রিকশা চালকদের হাফ লিটার পানির পট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর গুলশান-২ নগর ভবনের হল রুমে ই-ট্রাকার (শহরের জিরো ডোজ শিশু, আন্ডার ইমিউনাইজড এবং মিসড কমিউনিটির শিশুদেরকে খুঁজে বের করে টিকা প্রদান) কার্যক্রমের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আতিকুল ইসলাম বলেন, আমি রিকশা চালকদের এক লিটারের পানির বোতল দিতে চেয়েছিলাম। কিন্তু চিফ হিট অফিসার বললেন, রিকশা চালকদের হাফ লিটার বোতল দিলে স্যালাইন পরিমাপ করতে সুবিধা হবে। যেন তারা হাফ লিটার পানিতে সঠিকভাবে স্যালাইন বানিয়ে পান করতে পারেন।

আরও পড়ুন

দুই দিন পরই কমতে শুরু করবে তাপমাত্রা
ভয়াল ২৯ এপ্রিল আজ

বিজ্ঞাপন

এদিকে গতকাল থেকে ডিএনসিসি এলাকার ৩৫ হাজার রিকশা চালকদের বিনামূল্যে ১টি করে ছাতা, ১২ প্যাকেট খাবার স্যালাইন ও একটি হাফ লিটার পানির কন্টেইনার বিতরণ করা হচ্ছে।

আতিকুল ইসলাম বলেন, স্প্রে ক্যাননের মাধ্যমে পানি ছিটানোর কাজটি চলমান থাকবে। প্রতিটি ওয়ার্ডে ৩টি বিশেষ ভ্যানগাড়ি ৫০০ লিটার পানির ট্যাংক সম্বলিত, পথচারীদের পানি পান করানোর জন্য নামানো হয়েছে। ভ্যানগুলো বিশুদ্ধ খাবার পানি নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরবে। এই ভ্যানগুলো ছোট আকারে করা হয়েছে যেন শহরের অলি গলিতে প্রবেশ করতে পারে। পথচারী এবং শ্রমজীবী মানুষ যেন পানি খেতে পারে।

মেয়র বলেন, সামনে ডেঙ্গুর মৌসুম আসছে। সচেতনতা ছাড়া ডেঙ্গু মোকাবিলা করা কঠিন কাজ। আমরা আমাদের সম্পর্কে সচেতন নই। আমরা কিন্তু জানি এডিস মশার লার্ভা জন্মায় পরিষ্কার পানিতে। এডিস মশার প্রজনন রোধে আমাদের প্রয়োজন জনসচেতনতা। জনসচেতনতা তৈরিতে সবাইকে অনুরোধ জানাই, আসুন আমরা সবাই সচেতন হয়ে একসঙ্গে কাজ করি, ডেঙ্গুকে মোকাবিলা করি।

বিজ্ঞাপন

এএসএস/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএনসিসিরাজধানীর খবরতাপপ্রবাহ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক