• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নারায়ণগঞ্জে ভবন থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৪, ০১:১৭
অ+
অ-
নারায়ণগঞ্জে ভবন থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

নারায়ণগঞ্জের রূপসায় একটি ইন্ডাস্ট্রিতে নির্মাণাধীন ইস্পাত কারখানায় ওয়েল্ডিং করার সময় ভবন থেকে পড়ে মো. আবুল হোসেন (২৪) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে মারা যান তিনি।

আবুল হোসেন নোয়াখালীর কবিরহাট থানার ইন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপসী এলাকায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন

রাত ৮ টায় শপিংমল বন্ধের আহ্বান
দক্ষিণখানে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

নিহতের সহকর্মী কামাল বিশ্বাস জানান, আবুল হোসেন পেশায় ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন। সোমবার সন্ধ্যার দিকে ইস্পাত ইন্ডাস্ট্রিতে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান— আবুল হোসেন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিমরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার