• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পারাপার, অতঃপর...

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২ মে ২০২৪, ১৪:৫৯
অ+
অ-
মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পারাপার, অতঃপর...

রাজধানীর খিলগাঁওয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হুমায়ুন কবির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা আকতার বলেন, রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে, ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে পার হওয়ার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। তার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইসলামাবাদ গ্রামে। সে ওই এলাকার আউয়াল মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

এসএএ/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুঢাকার খবরডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন