• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভূমধ্যসাগরে মারা যাওয়া ৮ বাংলাদেশির মরদেহ ঢামেকে 

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২ মে ২০২৪, ১৯:১৬
অ+
অ-
ভূমধ্যসাগরে মারা যাওয়া ৮ বাংলাদেশির মরদেহ ঢামেকে 

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মারা যাওয়া আট বাংলাদেশির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয়েছে। বৃহস্পতিবার(২ মে) সন্ধ্যা ৬টার দিকে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে আনা হয়। 

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৮ বাংলাদেশির মরদেহ আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেলের মর্গে আনা হয়েছে। আজ আর ময়নাতদন্ত হবে না। আগামীকাল সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর ধাপে ধাপে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ

এর আগে আজ দুপুর সাড়ে ১২টায় আট বাংলাদেশির মরদেহ সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৮ বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিজ্ঞাপন

নিহত আট বাংলাদেশি হলেন, মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ির নয়ন বিশ্বাস, একই উপজেলার খালিয়ার মামুন শেখ ও সজল, একই উপজেলার বাজিতপুর নতুনবাজারের কাজি সজীব ও কবিরাজপুরের কায়সার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদীর রিফাত, দিগনগরের রাসেল এবং গঙ্গারামপুর গোহালার ইমরুল কায়েস ওরফে আপন।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি ভূমধ্যসাগরে নৌকায় অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হন। নিহত অন্যজন পাকিস্তানের নাগরিক। ওই নৌকায় প্রায় ৫২ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তারা ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাচ্ছিলেন।

এসএএ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার