• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পিটার হাসের জায়গায় ডেভিড মিল, স্বাগত জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৪, ২০:৩২
অ+
অ-
পিটার হাসের জায়গায় ডেভিড মিল, স্বাগত জানাল বাংলাদেশ
সংগৃহীত

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করার সিদ্ধান্তকে স্বাগত জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ডেভিড মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ মনোনয়নকে আমরা স্বাগত জানাই। মাস দে‌ড়েক আগে এ বিষয়টা আমাদের জানানো হ‌য়ে‌ছে। এখন তারা আনুষ্ঠা‌নিক ঘোষণা দিয়েছে। আশা করছি— নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

বাংলাদেশে মানবাধিকার নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমু‌দ বলেন, আমাদের দেশে মানবাধিকার অনেক দেশের চেয়ে ভালো। বিশ্বের কোনো দেশেই মানবাধিকার আদর্শ অবস্থানে নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় পরবর্তী মা‌র্কিন রাষ্ট্রদূত মনোনীত করলেন বাইডেন

হাছান মাহমুদ বলেন, ফিলিস্তিনিদের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলন যুক্তরাষ্ট্র পুলিশ যেভাবে দমন করছে, সেটি আমরা টিভির পর্দায় দেখছি। ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে নাগরিক আন্দোলনকে কীভাবে পুলিশ দমন করছে, সেটিও আমরা দেখছি।

তি‌নি ব‌লেন, সব দেশের উচিত মানবাধিকার উন্নয়নে একযোগে কাজ করা। আমরাও আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে মানবাধিকার উন্নয়নে কাজ করতে চাই।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে জ্যেষ্ঠ কূটনীতিক মিলের মনোনয়ন এরই মধ্যে সিনেটে পাঠানো হয়েছে। সিনেটে শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত হিসেবে তাকে ঢাকায় পাঠানো হবে। মিল ঢাকায় রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলা‌ভি‌ষিক্ত হবেন।

মিনিস্টার কাউন্সেলর হিসেবে ১৯৯২ সালে ফরেন সার্ভিসে যোগ দেন মিল। এরপর ওয়াশিংটনের ফরেইন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন, মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ডেভিড মিল।

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রবাংলাদেশঢাকা সিটিপররাষ্ট্র মন্ত্রণালয়হাছান মাহমুদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গুণ্ডাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না

বললেন ইরানের প্রেসিডেন্টগুণ্ডাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না

অন্য যে কারও চেয়ে আমি যুদ্ধ কম চাই : ট্রাম্প

অন্য যে কারও চেয়ে আমি যুদ্ধ কম চাই : ট্রাম্প

ইরানে হামলা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে

দাবি করলেন ট্রাম্পইরানে হামলা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়