• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ মে ২০২৪, ১৩:৩২
অ+
অ-
আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের পলাতক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতের নাম সিজান হোসেন (১৯)। তিনি জয়পুরহাটের পাঁচবিবির হরেন্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, এটিইউ'র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ মে) অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী থানাধীন শেখহাটি, বাবলাতলা এলাকা হতে তাকে গ্রেপ্তার করেছে। এসময় তার নিকট থেকে দুটি মোবাইল ফোন ও ৩ টি সিমকার্ড জব্দ করা হয়।

আরও পড়ুন

চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ পেতে সুপারিশ করা হবে
‘কর্মদক্ষ যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত’

বিজ্ঞাপন

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় গত ২১ সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার পলাতক আসামি গ্রেপ্তার সিজান হোসেন। তিনি যশোর কোতয়ালী থানাধীন স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সিজান হোসেন ও তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদের প্রচারণাসহ বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। 

গ্রেপ্তার আসামি ও তার সহযোগীরা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সামাজিক মাধ্যমে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। 

এছাড়া উগ্রবাদী বিভিন্ন কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমমনা আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদেরকে উগ্রবাদের দিকে আহব্বান করে আসছিলেন। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

জেইউ/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪