• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সুশীল সমাজের প্রতিনিধিদের স‌ঙ্গে লুর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৪, ১৭:১৯
অ+
অ-
সুশীল সমাজের প্রতিনিধিদের স‌ঙ্গে লুর বৈঠক

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ক‌রেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) গুলশানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হা‌সের বাসায় এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠকে গণমাধ্যমকর্মী, মানবাধিকার, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মীরা ছি‌লেন।

বৈঠ‌কে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আখতার, শ্রমিক নেতা বাবুল আখতার, জলবায়ু কর্মী সোহানুর রহমান এবং মানবাধিকার কর্মী নুর খান লিটন ছি‌লেন।

আরও পড়ুন

ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
কী বার্তা নিয়ে ঢাকায় আসছেন ডোনাল্ড লু?

বিজ্ঞাপন

দুই দি‌নের সফ‌রে আজ দুপু‌রে ঢাকায় আসেন ডোনাল্ড লু। বিমানবন্দরে লু-কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম৷

আজ রা‌তে লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেবেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ও পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিজ্ঞাপন

এনআই/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল