• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
৫ম বাংলাদেশি

এভারেস্ট জয়ের মিছিলে বাংলাদেশের নতুন নাম বাবর আলী

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৯ মে ২০২৪, ১০:৪৬
অ+
অ-
এভারেস্ট জয়ের মিছিলে বাংলাদেশের নতুন নাম বাবর আলী
এভারেস্টের চূড়ায় বাবর আলী। ছবি- সংগৃহীত

মুসা ইব্রাহীম থেকে ওয়াসফিয়া নাজরীন—এভারেস্টের চূড়ায় একে একে চারজন নিয়ে যান লাল-সবুজের পতাকা। দীর্ঘ ১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন বাবর আলী।

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।

জানা গেছে, চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন চট্টগ্রামের বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক। ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় সেখান থেকে।

আরও পড়ুন

এভারেস্টে সর্বোচ্চবার আরোহণ : নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কামি রিতা
২৫ বার এভারেস্ট চূড়ায় উঠে পর্বতারোহীর বিশ্বরেকর্ড

বিজ্ঞাপন

যাত্রা শুরুর আগে বাবর আলী জানিয়েছিলেন, মাউন্ট এভারেস্টে জয় করা অনেকের স্বপ্ন। প্রতিবছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন। এভারেস্টের চূড়ায় ওঠার পর আরেক পর্বতশৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি। আমি সেই চ্যালেঞ্জটাও নিয়েছি।

সে অনুযায়ী এভারেস্ট জয়ের পর বাবরের পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসের চূড়া জয় করা। রোববার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন সেটির চূড়ায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ডাক্তার হয়েছেন বাবর। তবে পর্বত জয়ের নেশায় চিকিৎসকের চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। 

বিজ্ঞাপন

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু