• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গভীর পরীক্ষা-নিরীক্ষার কারণে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৪, ২১:০৪
অ+
অ-
গভীর পরীক্ষা-নিরীক্ষার কারণে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা

ইতা‌লি গম‌নেচ্ছু‌দের ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নি‌য়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ব‌লে‌ছেন, যারা যোগ্য তাদের আমরা ভিসা দিতে আগ্রহী। দূতাবাস দ্রুত ভিসা দেওয়ার প্রক্রিয়া তৈরি করছে। গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করার কারণে আমাদের অনেক সময় দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) ঢাকায় নিযুক্ত ইতালি রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর স‌ঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাক্ষাৎ শে‌ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বৈধভাবে ইতালিতে দক্ষ জনবল প্রেরণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তি‌নি ব‌লেন, প্রবাসী কর্মীরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়েও আলোচনা হয়েছে। ইতালি দক্ষ জনবলের চাহিদাপত্র দেবে, সেই পত্রের বিপরীতে কম খরচে কর্মী প্রেরণ করা হবে। 

শ‌ফিকুর রহমান ব‌লেন, আজ আমরা আলোচনা করেছি কিভাবে বৈধ অভিবাসন বাড়ানো যায়। আমি বিশ্বাস করি, যারা ইতালি গমনেচ্ছু কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে সেটি প্রকৃত আবেদনকারীদের ক্ষতির কারণ হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করার কারণেই প্রকৃত আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ায় দেরি হচ্ছে।

বিজ্ঞাপন

দক্ষ জনবল তৈরির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতালি সরকার চাইলে আমাদের টিটিসিগুলোতে তাদের চাহিদা মতো জনবল প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে।

ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য নতুন কোনো প্রক্রিয়া হাতে নেওয়ার প্রশ্নে প্রতিমন্ত্রী ব‌লেন, ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি।

ইতালি রাষ্ট্রদূত জানান, ইতালি আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। ইতালি ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। সেজন্য ইতালিতে বাংলাদেশের দক্ষ জনবলের কাজের সুযোগ তৈরি করতে আগ্রহী।

বিজ্ঞাপন

এনআই/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে পদক্ষেপ নিয়েছে সরকার

মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে পদক্ষেপ নিয়েছে সরকার

বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

ছাড়পত্র পেলে সৌদি থেকে আনা হবে ২ বাংলাদে‌শির মরদেহ

ছাড়পত্র পেলে সৌদি থেকে আনা হবে ২ বাংলাদে‌শির মরদেহ