• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কলকাতার সেই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৪, ১৪:২৯
অ+
অ-
কলকাতার সেই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম যে বাড়িতে খুন হয়েছেন বলে কলকাতা পুলিশ নিশ্চিত হয়েছে নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্স নামের সেই বাড়িটি ঘিরে রেখেছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

ভারতীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম কলকাতা-২৪।

ভারতীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ অনুযায়ী নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন হয়েছেন এমপি আজীম। পুলিশ ওই ফ্ল্যাটটি ঘিরে রেখেছে। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন

আনোয়ারুল আজীমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাবার হত্যার বিচার চাই
এমপি আনার হত্যার ঘটনায় তিন বাংলাদেশি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

পুলিশের সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে এমপি আনারের মৃত্যুর আগে ওই ফ্ল্যাটে তিনজনকে ঢুকতে দেখা গেছে। এদের মধ্যে একজন নারী।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে বরানগরে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন এমপি আনার। ১৩ মে তিনি কোনো একজনের সঙ্গে দেখা করতে বের হয়ে আর ফিরে আসেননি।

কলকাতা পুলিশ বলছে, আনারের শেষ মোবাইল লোকেশন ছিল বিহারে। গত ১৪ মে থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে, তিনি নয়াদিল্লি চলে গেছেন।

বিজ্ঞাপন

কলকাতা২৪ জানিয়েছে, নিউটাউনে যে বাড়িতে এমপি আনার গিয়েছিলেন, সেটি একজন এক্সাইজ অফিসারের। ভাড়া নেওয়া বাড়িতে খুন করা হয়েছে এমপি আনারকে। খুনের দিন এই বাড়িতে নারীসহ একাধিক লোক ছিলেন বলে ধারণা পুলিশের। কিন্তু আনারের রহস্যজনক মৃত্যুর পর তারা সবাই ভারত থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

টিআই/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত