• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকায় কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৪, ০০:৪৪
অ+
অ-
ঢাকায় কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী

তিন দি‌নের সফ‌রে ঢাকায় এসে‌ছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ক্রিস্টোফার ম্যাকলেনান। শ‌নিবার (২৫ মে) ক্রিস্টোফারের ঢাকায় আসার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণ‌ালয়।

বিজ্ঞাপন

এদিন রা‌তে পররাষ্ট্র মন্ত্রণ‌ালয়ের এক্স হ‌্যা‌ন্ডেলে (সা‌বেক টুইটার) জানা‌নো হয়, তিন দি‌নের সফ‌রে শ‌নিবার ঢাকায় এসেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ক্রিস্টোফার ম্যাকলেনান।

ঢাকা বিমানবন্দরে ক্রিস্টোফারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সা‌মিয়া ইসরাত র‌নি। এ সময় বিমানবন্দ‌রে ঢাকায় নিযুক্ত কানাডার হাইক‌মিশনার লি‌লি নি‌কোলসও উপস্থিত ছি‌লেন।

আরও পড়ুন

এলএনজির সরবরাহ কমেছে ৭০ কোটি ঘনফুট
সাগরে গভীর নিম্নচাপ, চট্টগ্রামে কোস্ট গার্ডের মাইকিং

বিজ্ঞাপন

ঢাকায় কানাডার হাইক‌মিশন জানায়, কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী কানাডার ক্রমবর্ধমান আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করতে সরকা‌রি কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সাক্ষাৎ কর‌বেন। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের অগ্রগতির প্রেক্ষাপটে ২০২৬ সালের অবস্থা এবং কানাডার ইন্দো-প্যাসিফিকে সু‌যোগ নিয়ে আলোচনার পাশাপা‌শি বাংলাদেশের কৌশল নি‌য়ে আলোচনা হ‌তে পা‌রে। 

এ ছাড়া, রোহিঙ্গা শরণার্থী সংকটের চলমান প্রতিক্রিয়া এবং সীমান্তের পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করবেন। তার এই সফরে বাংলাদেশের কয়েকটি বিশ্বমানের বেসরকারি ও গবেষণা সংস্থার সঙ্গে কানাডার অংশীদারিত্ব জোরদার করার একটি সুযোগ তৈ‌রি হ‌বে বলে আশা করা হচ্ছে।

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কানাডাঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

সায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

দীর্ঘ ছুটিসায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়