• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম
ঘূর্ণিঝড় রেমাল

চট্টগ্রামে ফ্লাইট বাতিল, ৩১৭ হজযাত্রীকে বাসে পাঠানো হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৪, ২১:৪৫
অ+
অ-
চট্টগ্রামে ফ্লাইট বাতিল, ৩১৭ হজযাত্রীকে বাসে পাঠানো হলো ঢাকায়

ঘূর্ণিঝড় রেমালের কারণে বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে। বাতিল হয়েছে বিমানের বাংলাদেশের ফ্লাইট বিজি-১৩৫। এটি চট্টগ্রাম থেকে সন্ধ্যা পৌনে ৭টায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। 

বিজ্ঞাপন

ওই ফ্লাইটে মোট ৩১৭ হজযাত্রীর চট্টগ্রাম থেকে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা সম্ভব না হওয়ায় বাসযোগে তাদের পাঠানো হয়েছে ঢাকায়। হজযাত্রীরা পৌঁছানোর পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বিমান বাংলাদেশের ফ্লাইটটি। 

আরও পড়ুন

উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রেমালের’ কেন্দ্র
ফুফু ও বোনকে আনতে গিয়ে জোয়ারে প্রাণ গেল যুবকের

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিমান বাংলাদেশের বাতিল হওয়া ফ্লাইটে মোট ৩২০ জন যাত্রী চট্টগ্রাম থেকে যাওয়ার কথা ছিল। তাদের মধ্যে ৩১৭ জনই ছিলেন হজযাত্রী। সবাইকে বাসযোগে ঢাকায় পাঠানো হয়েছে। তারা ঢাকা বিমানবন্দরে পৌঁছে রিপোর্ট করার পর ফ্লাইট ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিজ্ঞাপন

এদিকে, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে হবে বলেছে। এ পরিস্থিতিতে রোববার (২৬ মে) বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে সেটির সময় সোমবার সকাল ৮টা পর্যন্ত বাড়ানো হয়।

অন্যদিকে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কেন্দ্র উপকূল অতিক্রম করতে শুরু করেছে। রোববার (২৬ মে) সন্ধ্যা ৬টার পর থেকে এটি বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করে। এর আগে বিকেল থেকেই রেমালের অগ্রভাগ উপকূল তীরবর্তী অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করে। 

এমআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঘূর্ণিঝড়চট্টগ্রামের খবরশাহ আমানত বিমানবন্দরহজ ফ্লাইট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীপাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি