• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

টেকসই উন্নয়ন নিশ্চিতে ডিআরএফ প্রণয়ন করা হবে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ জুন ২০২৪, ১৬:২০
অ+
অ-
টেকসই উন্নয়ন নিশ্চিতে ডিআরএফ প্রণয়ন করা হবে : প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কৌশল (ডিআরএফ) প্রণয়ন করা হবে। 

বিজ্ঞাপন

সোমবার (৩ জুন) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে ‘জাতীয় দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কৌশল’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা কেবল দুর্যোগ পরবর্তী কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে একটি রেজিলিয়েন্স সমাজ গঠনে সক্ষম হবো।

ডিআরএফ কৌশল দুর্যোগ প্রশমনের বিভিন্ন কর্মসূচি অগ্রাধিকার প্রদান করবে এবং দুর্যোগ পরবর্তী সময়ে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য একটি শক্তিশালী আর্থিক কাঠামো প্রতিষ্ঠা করবে। সরকারের পাশাপাশি অন্যান্য অংশীদারগণ সক্রিয়ভাবে এর অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

কর্মশালায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়সমূহ এবং এ বিষয়ের বিশেষজ্ঞগণ। কৌশলপত্রের নানা দিক নিয়ে এ সময় পর্যালোচনা করা হয়।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান।

এমএম/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি-কালবৈশাখী, ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি-কালবৈশাখী, ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক

ভূমিকম্পপ্রবণ ঢাকার ফার্স্টএইড কী হতে পারে?

ভূমিকম্পপ্রবণ ঢাকার ফার্স্টএইড কী হতে পারে?

কুমিল্লায় পাঠানো খেজুরের তালিকা সংশোধন করল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

কুমিল্লায় পাঠানো খেজুরের তালিকা সংশোধন করল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও

ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও