• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘চলতি বছর আলুর দাম কমবে না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ জুন ২০২৪, ১৭:৫৯
অ+
অ-
‘চলতি বছর আলুর দাম কমবে না’

সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেছেন, আলুর ফলনে পচন হয়েছে বিধায় চলতি বছর দাম আর কমবে না।

বিজ্ঞাপন

শনিবার (৮ জুন) বিএআরসি মিলনায়তনে জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সবার জিজ্ঞাসা যে আলুর এতো দাম কেন। মূলত ফলনে পচন হয়েছে বিধায় সরবরাহ কমেছে, তাই দাম বেশি। এটা তো আর সাধারণ মানুষজন বোঝে না, তারা কৃষি কর্মকর্তাকে দোষারোপ করে। কিন্তু এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।

আবদুর রাজ্জাক বলেন, বাজেট দেওয়ার পর বারবার খাদ্যে মূল্যস্ফীতির বিষয়টি উঠে আসছে। অথচ এ মূল্যস্ফীতির কারণ হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব। তবে আমাদের উন্নয়নের যে ধারাবাহিকতা চলমান রয়েছে, তা যদি আমরা বিশেষত আমাদের কৃষকরা ধরে রাখতে পারেন, তাহলে মূল্যস্ফীতি অবশ্যই কমে আসবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার প্রমুখ।

ওএফএ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাজার দরআলু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো