• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
এমপি সাইফুলের প্রশ্নে মন্ত্রী রিমি

দরিদ্র মহিলাদের ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ জুন ২০২৪, ১৮:০৭
অ+
অ-
দরিদ্র মহিলাদের ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে
সংগৃহীত ছবি

জাতীয় সংসদে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বেগম সিমিন হোসেন (রিমি) জানিয়েছেন, গত ১৫ বছরে গ্রামীণ দরিদ্র মহিলাদের মধ্যে ১৩০ কোটি টাকার ঘূর্ণায়মান ঋণ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ জুন) বিকেলে সংসদের বাজেট অধিবেশনে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের বিভিন্ন এনজিওর ঋণে দায়গ্রস্ত মহিলাদের উদ্ধার ও পুনর্বাসন করতে সরকারের নেওয়া পদক্ষেপ কী এবং পদক্ষেপের বাস্তবায়ন অগ্রগতি ও প্রাপ্ত সফলতা কী, প্রশ্নে মন্ত্রী এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন।

বেগম সিমিন হোসেন (রিমি) জানান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দেশের মহিলাদের কর্মসংস্থান ও পুনর্বাসন করতে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম এই কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মধ্যে আয়বর্ধক কর্মসূচি, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা গরু ছাগল মোটাতাজাকরণ ইত্যাদি কাজে ঋণ দেওয়া হয়। কর্মক্ষম স্বামী পরিত্যক্তা ও বিধবা জেলা-উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার বরাবরে আবেদন করতে পারেন। ঋণ গ্রহীতাদের কাছ থেকে কোনো সুদ আদায় করা হয় না। তবে ৫ শতাংশ হারে সার্ভিস চার্জ নেওয়া হয়। 

গত ১৫ বছরের (২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪) সাফল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, অর্থবছরের এপ্রিল পর্যন্ত এ খাতে মোট বরাদ্দ ছিল ২৯ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। উল্লিখিত বরাদ্দ দিয়ে এখন পর্যন্ত এক লাখ ২৪ জন গ্রামীণ দরিদ্র মহিলাদের মধ্যে ১৩০ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা ঘূর্ণায়মান ঋণ বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত ঘূর্ণায়মান বিতরণ করা ঋণ থেকে আদায়ের পরিমাণ ১০৭ কোটি ৩৫ লাখ ৮ হাজার, আদায়ের হার ৮২.১৭ শতাংশ।

বিজ্ঞাপন

এসআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় সংসদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

ডেপুটি স্পিকারবস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার

বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব : সংসদে মাসুদ সাঈদী

বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব : সংসদে মাসুদ সাঈদী