• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আনবে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৪, ১৬:৫৩
অ+
অ-
ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আনবে বাংলাদেশ 

৫ বছরের জন্য ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরাসরি ক্রয় পদ্ধতি অবলম্বন করে এ বিদ্যুৎ আমদানি করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুন) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি কিলোওয়াট বিুদ্যুতের দাম পড়বে ৮ টাকা ১৭ পয়সা।

বিজ্ঞাপন

কবে নাগাদ চুক্তি হবে? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা এখন চূড়ান্ত হয়নি। বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হবে। কারণ বিদ্যুৎ নেপালের, আসবে ভারতের সঞ্চালন লাইন হয়ে। সম্ভবত প্রধানমন্ত্রীর নেপালে একটি সফর আছে। সেখানে হয়ত এই চুক্তি সম্পন্ন হবে।

সচিব আরও বলেন, ৫ বছরের জন্য চুক্তি করা হবে। প্রতি বছরে আনুমানিক ১৩০ কোটি টাকা লাগবে। এতে পাঁচ বছরে আনুমানিক ব্যয় হবে ৬৫০ কোটি টাকা। ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশের ভেড়ামারায় জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ যুক্ত হবে।

এসএইচআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিদ্যুৎ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান