বিজ্ঞাপন

আনার হত্যাকাণ্ড : ডিবি কার্যালয়ে ঝিনাইদহ আ. লীগ সম্পাদক মিন্টু

আনার হত্যাকাণ্ড : ডিবি কার্যালয়ে ঝিনাইদহ আ. লীগ সম্পাদক মিন্টু

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আনার হত্যাকাণ্ড : ডিবি কার্যালয়ে ঝিনাইদহ আ. লীগ সম্পাদক মিন্টু

এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম অপু জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের একটি অনুষ্ঠান ছিল আজ। সেই অনুষ্ঠানে মিন্টুর উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি অনুষ্ঠানে আসেননি। তাকে আটকের বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনছি, তবে আমি এখনও নিশ্চিত না।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহের অনেক আওয়ামী লীগ নেতা নজরদারিতে থাকার কথা জানিয়েছে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন। সেই সঙ্গে এমপি আনারের মরদেহ শনাক্ত হলে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।

এমএসি/এমজে