• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৪, ১১:৩৮
অ+
অ-
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উদ্ধার এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে ৮, ৯ ও ১০ নম্বর ক্যাম্পের পৃথক স্থানে পাহাড় ধসের এসব ঘটনা ঘটে। 

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত মঙ্গলবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, নিহত ৯ জনের মধ্যে ৭ জনই রোহিঙ্গা। বাকি দুজন বাংলাদেশি বলে জানা গেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ক্যাম্পের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্যাম্পে পাহাড় ঘেঁষে অনেক বসতি রয়েছে। জানমাল এড়াতে লোকজনকে নিরাপদে সরে যেতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দুই বিভাগে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

এমআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী